এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ তারিখ ও ফি কত জানুন

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ তারিখ ও ফি এর হার
[ঢাকা শিক্ষা বোর্ডের লোগো, সম্পাদিত]

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ তারিখ ও ফি নির্ধারণ করা হয়েছে। ১ মার্চ থেকে ফরম ফিলাপ শুরু হবে। ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২৯৯৫/= টাকা।

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ শুরু ১ মার্চ থেকে, ফি সর্বোচ্চ ২৯৯৫ টাকা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত নোটিশে, ফরমফিলাপের তারিখ ও পরীক্ষা দিতে কত টাকা ফি প্রদান করতে হবে তা নির্ধারণ করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি তারিখে ঢাকা শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে, এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করা হয়ছে।

ঢাকা বোর্ড সহ সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার ফরম ফিলাপ শুরু হবে ১ মার্চ ২০২৬ খ্রি. তারিখ থেকে। ফরম ফিলাপ ফি হিসাবে প্রতি পরীক্ষার্থীকে দিতে হবে ২৪৩৫/= টাকা থেকে ২৯৯৫/= টাকা পর্যন্ত।

বোর্ডের ফরম ফিলাপ নোটিশে, কারা ২০২৬ সালের এইচএসসি সমমান পরীক্ষা দিতে পারবেন তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া কোন পরীক্ষার্থীদের কোন সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা হবে তার নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের তারিখ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার eFF ফরম ফিলাপ শুরু হবে ১ মার্চ তারিখ থেকে। ফরম ফিলাপ চলবে ৯ মার্চ  তারিখ পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি প্রদান করা যাবে ৯ মার্চ তারিখ পর্যন্ত। তবে বিলম্ব ফি দিয়ে ফরম ফিলাপ ও ফি প্রদান করা যাবে ১৮ মার্চ ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত।

ঢাকা বোর্ডে প্রকাশিত ফরম ফিলাপ নোটিশ থেকে এর বিস্তারিত জানুন।

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের তারিখ

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ ফি কত টাকা?

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম ফিলাপ ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য সর্বমোট ২৯৯৫/= টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আর মানবিক ও বানিজ্য বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের ফি দিতে হবে সর্বমোট ২৪৩৫/= টাকা। বিলম্বে ফরম ফিলাপ করলে এর সাথে আরো ১০০/= টাকা যুক্ত করা হবে বলে বোর্ডের নোটিশে জানানো হয়েছে।

অনিয়মিত পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষার ফি এর সাথে আরো কিছু অতিরিক্ত ফি দিয়ে পরীক্ষার ফরম ফিলাপ করতে হবে।

নিচের অনুচ্ছেদে থেকে নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষার ফি সম্পর্কে বোর্ডের নোটিশ থেকে বিস্তারিত জানুন।

এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ ফি

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস

২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা হবে। আর অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হবে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে।

আরো দেখুন:

২০২৬ সালের এসএসসি দাখিল সমমান পরীক্ষা পেছাতে পারে

যাদের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।