জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষার নোটিশ প্রকাশ করেছে। ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের (নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেট) ইনকোর্স পরীক্ষার সময় বৃদ্ধি করা হয়েছে। পরিবর্তিত নতুন সময়সূচি অনুসারে, ৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করতে হবে।
২৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, ইনকোর্স পরীক্ষার সময় বৃদ্ধির নোটিশ প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত নোটিশে, ইনকোর্স পরীক্ষার সময় বৃদ্ধি করার তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতির মূল্যায়ন সংক্রান্ত নির্দেশীকার আলোকে, শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা ০৫/০২/২০২৩ তারিখের মধ্যে সম্পন্ন করতে বলা হয়। ইনকোর্স পরীক্ষার নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ফরম পূরণের সময় অনলাইনে এন্ট্রি দিতে হবে।
ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র ও নম্বর পত্র গালাসীলকৃত অবস্থায় ১০/০২/২০২৬ তারিখের মধ্যে স্ব-স্ব আনুষ্ঠানিক কেন্দ্রে/গাজীপুর ক্যাম্পাসে সরাসরি/ডাকযোগে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ যে, ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ না করলে ফরম পূরণ করতে পারবেনা- এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকোর্স পরীক্ষার নোটিশ দেখুন।

আরো দেখুন:
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন ২০২৬ (NU Routine 2026)
ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৬ (NU Routine 2026)
তথ্যসূত্র-

