২০২৬ সালের সরকারি বেসরকারি মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত প্রস্তাবিত খসড়া ছুটির তালিকায় অনুসারে ৭০ দিন মাদ্রাসা বন্ধ থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটি হিসাবে থাকছে শুক্রবার ও শনিবার।
এই ছুটির তালিকা সরকারি আলিয়া মাদ্রাসা, বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার জন্য প্রযোজ্য হবে।
২০২৬ সালের সরকারি বেসরকারি মাদ্রাসার ছুটির তালিকা
দেশের সরকারি বেসরকারি মাদ্রাসার ২০২৬ সালের ছুটির তালিকা ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
প্রস্তাবিত খসড়া ছুটির তালিকা অনুসারে, প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি সহ মোট ৭০ দিনের ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
১৯ জানুয়ারির ২০২৬ খ্রি. তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ছুটির তালিকাটি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ রাহাত মান্নান মাদ্রাসার ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করেন।
মাদ্রাসায় দীর্ঘ ৩০ দিন ছুটি থাকবে যেসব দিবসে
দেশের সকল সরকারি বেসরকারি মাদ্রাসায় সর্বোচ্চ ৩০ দিনের ছুটি থাকবে। যেসব দিবসে এই ছুটি খাকবে তার তালিকা দেখুন। পবিত্র রমজান, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ), ঈদ-উল-ফিতর (২১ মার্চ) এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে এই ছুটি থাকছে। এটি ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ২৬ মার্চ।
এ ছাড়া পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিন ছুটির ব্যবস্থা রয়েছে। মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর), বিশ্ব আরবি ভাষা দিবস (১৭ ডিসেম্বর), হযরত ঈসার (আ) জন্মদিন (২৫ ডিসেম্বর) ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১০ দিন ছুটি রয়েছে ১৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
এর বাইরে ১৭ জানুয়ারি শব-ই-মিরাজ, ৪ ও ৫ ফেব্রুয়ারি শব-ই-বরাত, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মে দিবস ও বুদ্ধ পুর্ণিমা, ১৬ জুন হিজরি নববর্ষ, ২৬ জুন পবিত্র আশুরা, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ ও ২৭ আগস্ট পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী এবং ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।
ইসলাম ধর্মের ছুটিগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল। এছাড়া প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি ৩ দিন রাখা হয়েছে।
মাদ্রাসার এবতেদায়ী দাখিল আলিম শ্রেণির পরীক্ষার তারিখ
২০২৬ শিক্ষাবর্ষে এবতেদায়ী ও দাখিল স্তরের পরীক্ষা গ্রহণের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত।
এ ছাড়া ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দাখিল নির্বাচনী পরীক্ষা এবং ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক ও দাখিল নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে।
২০২৬ সালের মাদ্রাসার ছুটির তালিকা pdf (সরকারি বেসরকারি মাদ্রাসা)
১৯ জানুয়ারি তারিখে ২০২৬ সালের মাদ্রাসার ছুটির তালিকার পিডিএফ (PDF) কপি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমরা শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে এর ইমেজ কপি সংযুক্ত করেছি। প্রয়োজনে সংরক্ষণ করুন।


আরো দেখুন:
২০২৬ সালের এসএসসি দাখিল সমমান পরীক্ষা পেছাতে পারে
মাদ্রাসার বৃত্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (৫ম ও ৮ম শ্রেণি)

