নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ [সিলেবাস ও পরীক্ষার তারিখ]

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
[নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ Nursing Admission Circular 2024]

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নার্সিং ভর্তির অনলাইনে আবেদন গ্রহণ চলবে ১২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে শুক্রবারে অনুষ্ঠিত হবে।

সরকারি-বেসরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ [পরীক্ষার সিলেবাস ও তারিখ]

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ওয়েবসাইটে https://dgnm.gov.bd/, ৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তিতে, অনলাইন আবেদনের সময়সূচি, ভর্তির যোগ্যতা, ভর্তি ফি সহ সকল তথ্য প্রকাশ করা হয়েছে।

অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে ১২ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি তারিখ পর্যন্ত। ভর্তি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।

আরো জানুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক সম্মান ভর্তি তথ্য ২০২৩-২০২৪

যেসব কোর্সে ভর্তি করা হবে

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সরকারি বেসরকারি নার্সিং ভর্তির যোগ্যতা

ভর্তি বিজ্ঞপ্তিতে বিএসসি ও ডিপ্লোমা নার্সিং ও ইন মিডওয়াইফারি কোর্সে নিম্নলিখিত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

আবেদনকারীকে ২০২৩ , ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি বা সমমান এবং ২০২১, ২০২২ বা ২০২৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং কোর্স): বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে।

তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম গ্রহণযোগ্য হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।

৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি: যে কোন বিভাগ হতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ ৬.০০ থাকতে হবে।

তবে কোন পরীক্ষায় জিপিএ ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।

৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: যে কোন বিভাগ হতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ২.৫০ এর কম গ্রহণযোগ্য হবে না।

নার্সিং ভর্তির অনলাইন আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ

অনলাইনে আবেদন শুরুর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ সোমবার দুপুর ১২.০০ ঘটিকা।

অনলাইনে আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার রাত ১১.৫৯ ঘটিকা।

অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ : ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার রাত ১১.৫৯ ঘটিকা।

অনলাইনে প্রবেশ পত্র ডাউনলোড শুরুর তারিখ : ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ ও সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার সকাল ১০.০০-১১.০০ ঘটিকা পর্যন্ত।

অনলাইন আবেদন, প্রবেশপত্র ডাউনলোড ও রেজাল্ট প্রকাশের ঠিকানা: http://www.bnmc.gov.bd/

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন

প্রতিটি কোর্সের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে এক ঘন্টার ১০০ (একশত) নম্বরের MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ১ ঘন্টা ১৫ মিনিট।
লিখিত পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস দেখুন।

বিএসসি ইন নার্সিং কোর্সের নম্বর বিভাজন: বাংলা-১৫, ইংরেজি-২০, গণিত-১০, বিজ্ঞান-৪০ (জীববিজ্ঞান, পদার্থ বিদ্যা ও রসায়ন) এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি -১৫ অর্থাৎ সর্বমোট-১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের নম্বর বিভাজন: বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১০, সাধারণ বিজ্ঞান-৩০ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি-২০ অর্থাৎ সর্বমোট-১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নম্বর বিভাজন: বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১০, সাধারণ বিজ্ঞান-৩০ এবং সাধারণ জ্ঞান-২০ অর্থাৎ সর্বমোট-১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক – ২৫ নম্বর (সর্বোচ্চ)।

এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক – ২৫ নম্বর (সর্বোচ্চ)।

MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা – ১০০ নশ্বর, সর্বমোট _ (২৫+২৫+১০০)= ১৫০ নম্বর।

লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) বা তদুর্দ্ধ নম্বর প্রাপ্ত প্রার্থীগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবে।

উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধাতালিকার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে এবং অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত আসনে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

সরকারি-বেসরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ [Nursing Admission 2026]

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

সরকারি-বেসরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

Nursing Admission 2026

২০২৬ সালের নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখেত পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪ (আবেদনের তারিখ)

তথ্যসূত্র-

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
2 Comments
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।