এমপিও স্কুল-কলেজের ঈদ বোনাস, বিল সাবমিটের নির্দেশ

এমপিও স্কুল-কলেজের ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে শিক্ষা অধিদপ্তর। ৪ মার্চ তারিখের মধ্যে বিল সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবারে ঈদের আগেই বোনাসের টাকা তুলতে পারবেন বলে জানা গেছে।

এমপিও স্কুল-কলেজের ঈদ বোনাস, অধিদপ্তরের বিল সাবমিটের নির্দেশ

দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের বিল সাবমিটের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।  ৪ মার্চ তারিখের মধ্যে ইএমআইএস সেলে বিল সাবমিট করতে হবে।

২ মার্চ তারিখের অধিদপ্তরের এক নির্দেশনায়, নির্ধারিত সময়ের মধ্যে ঈদুল ফিতরের বোনাসের বিল সাবমিট করার কথা জানানো হয়েছে।  ইতোমধ্যে ঈদ বোনাসের বিল সাবমিটের অপশন চালু করা হয়েছে বলে অধিদপ্তর থেকে জানানো হয়।

অনলাইনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইফরমেশন সিস্টেম (ইএমআইএস) এর ওয়েবসাইটে বোনাসের বিল সাবমিট করতে হবে।

প্রতিষ্ঠান প্রধানদের কাছে থাকা ইএমআইএস সেলের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এই বিল সাবমিট করতে হবে।

যেভাবে ইএমআইএস সেলে ঈদ বোনাসের বিল সাবমিট করবেন

২০২৬ সালের ঈদুল ফিতরের ইএফটি বিল সাবমিট করতে নিচের ঠিকানায় লগইন করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের কাছ থাকা ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হবে।

ইএফটি বিল সাবমিট লগইন পেজের ঠিকানা: https://apps.emis.gov.bd/portal/login

উপরোক্ত ঠিকানায় দিয়ে লগইন করে, ঈদ বোনাসের বিল সাবমিট করা যাবে।

আরো দেখুন:

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬

এমপিওভুক্ত এইচএসসি কলেজের পাসের হার নির্ধারণ

শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন