এপ্রিলে স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা: সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনও

২০২৫ সালের স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। এবারে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষা দিতে পারবে বলে শিক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন।

স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিল মাসে: সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা

২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইনি জটিলতার কারণে স্থগিত হওয়া পরীক্ষাটি এপ্রিল মাসে প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

২৫ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্থগিতকৃত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। জুনিয়র ৮ম শ্রেণির বৃত্তির ফল প্রকাশ অনুষ্ঠানে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি জানান।

তিনি বলেন, “এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী কোরবানির ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদের পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এ বছরে নেব।”

প্রাথমিকের বৃত্তির জন্য মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবেন তিনি জানিয়েছেন। এছাড়া বৃত্তির অর্থ বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এবারের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। তবে প্রাথমিক ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা কোটা অনুপাতে বৃত্তি পাবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতকরা ৮০ ভাগ ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের ২০ ভাগ বৃত্তি প্রদান করা হবে। ইতোমধ্যে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সিলেবাস অনুসারে বিগত বছেরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিলেবাস

২০২৫ সালের প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের। সময থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট। বাংলা, ইংরেজী, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এই ৪ বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিষয় ভিত্তির সিলেবাস ও প্রশ্নের মানবন্টন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সিলেবাসের কপি ডাউনলোড করা যাবে। এছাড়া নিচের প্রতিবেদন থেকে সিলেবাসের বিস্তারিত দেখা যাবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ (পরীক্ষার সিলেবাস ও মানবন্টন)

শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন