এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শতভাগ নয়, আরো ১০ ভাগ যুক্ত করে উৎসব ভাতা ৬০ ভাগ করা হচ্ছে। মন্ত্রনালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এমপিও শিক্ষকদের উৎসব ভাতা ৬০ ভাগ করা হচ্ছে বলে জানালো মন্ত্রনালয়
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা ৬০ ভাগ করার উদ্যেগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশের এক শিক্ষা গণমাধ্যমকে, উৎসব ভাতা বাড়ানো তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রনালয়ের কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে এমপিও শিক্ষক-কমর্চারীগণ মূল বেতন স্কেলের শতকরা ৫০ ভাগ ঈদ উৎসব ভাতা পান। এখানে আরো ১০ ভাগ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে বেতন স্কেলের ৬০ ভাগ উৎসব বোনাস পাবেন। এর জন্য সরকারের বছরে আরো অতিরিক্ত ২০০ কোটি টাকা প্রয়োজন হবে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
তবে আসন্ন ঈদুল-ফিতরে শিক্ষক-কর্মচারীগণ পূর্বের নিয়মে ঈদ উৎসব বোনাস পাবেন। বর্তমানে শিক্ষক-কর্মচারীগণ মূল বেতন-স্কেলের শতকরা ৫০ ভাগ ঈদ বোনাস পেয়ে থাকেন।
এমপিও শিক্ষক-কর্মচারীদের দাবী ১০০ ভাগ উৎসব ভাতা
এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্যান্য সরকারি চাকুরীজীবীদের মত ১০০ ভাগ উৎসব ভাতার দাবী করে আসছিলেন। কিন্তু শিক্ষকদের দাবী অগ্রাহ্য করে ১০ ভাগ ভাতা বাড়ানোর প্রস্তাবে খুশী নয় তারা। বরাবরের মত তারা বেতনের ১০০ ভাগ উৎসব ভাতার দাবী করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে গত বছরের মে মাসে অন্তবর্তী সরকার ৫০ ভাগ উৎসব ভাতার ঘোষণা দেন। এর আগে এমপিও শিক্ষকরা ২৫ ভাগ ও কর্মচারীরা ৫০ ভাগ উৎসব ভাতা পেতেন।
আরো দেখুন:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২৫
স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬
মাদ্রাসা এমপিও নীতিমালা ও কাঠামো ২০২৬ প্রকাশ, বিস্তারিত তথ্য




