January MPO EFT 2026 বিল সাবমিট

January EFT MPO 2026 বিল সাবমিট ২৭ জানুয়ারি পর্যন্ত

January EFT MPO 2026 বিল সাবমিট ২৭ জানুয়ারি তারিখের মধ্যে করতে হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন পেতে, নির্ধারিত সময়ের মধ্যে এমপিও বিল সাবমিট করতে হবে।

২৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (https://dshe.gov.bd), এমপিও বিল সাবমিট সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে।

২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখের মধ্যে স্কুল-কলেজের জানুয়ারি মাসের এমপিও বিল সাবমিট করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে EMIS সিস্টেমের MPO-EFT মড়িউলে লগ-ইন করে Bill Submit করতে হবে৷

এমপিও বিল সাবমিট সংক্রান্ত নোটিশে আরো বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রত্যেক জনবলের জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও এর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করতে।

প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে, প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধিমোতাবেক EFT প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন।

এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধিমোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে, প্রতিষ্ঠান প্রধান Bill Submit অপশনে তা উল্লেখ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT -তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরিত না হলে, বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে বলে সতর্ক করা হয়েছে৷

জানুয়ারি মাসের এমপিও বিল সাবমিট এর নোটিশ দেখুন।

জানুয়ারি মাসের এমপিও বিল সাবমিটের নোটিশ

আরো দেখুন:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২৫ (MPO Nitimala PDF)

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।