রমজান মাসে ব্যাংকের লেনদেনের নতুন সময়সূচি ২০২৬

রমজান মাসে ব্যাংকের লেনদেনের সময়সূচি ২০২৬

রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। রমজান মাসে ব্যাংক কয়টা পর্যন্ত খোলা থাকবে এবং গ্রাহক তার লেনদেন কত সময় পর্যন্ত করতে পারবেন তার সময়সূচি দেখুন।

রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি ২০২৬

পবিত্র রমজান মাসে দেশের সকল বাণিজ্যিক বাংকের অফিস ও লেনদেন সময়সূচি নির্ধারণ করে নোটিশ প্রকাশ করেছে ব্যাংকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক।

১০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ বাংকের দাপ্তরিক ওয়েবসাইটে, দেশের সকল ব্যাংকের অফিসের সময় ও লেনদেনের সময়সূচি প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) মোঃ আবদুল মান্নান স্বাক্ষরিত এক নোটিশে, দেশের ব্যাংক সমূহের নতুন সময়সূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রমজান মাসের ১ম তারিখ হতে দেশের সকল বাণিজ্যিক ব্যাংক নির্ধারিত নতুন সময়সূচি অনুসারে পরিচালিত হবে জানানো হয়েছে।

সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ব্যতিত অন্য ৫দিন এই সময়সূচি অনুসারে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে। তবে ব্যাংকের ঘোষিত নির্ধারিত ছুটির দিনে ব্যাংক সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

এ বিষয়ে বিস্তারিত জানুন ব্যাংলাদেশ ব্যাংকের ১০ ফেব্রুয়ারি প্রকাশিত সার্কুলার থেকে।

রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি ২০২৬

সকল ব্যাংক অফিস ও গ্রাহকের লেনদেনের সময়সূচি ২০২৬

পহেলা রমজান হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী দেশের সকল ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সময়সূচি বলবৎ থাকবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ০৯:৩০ ঘটিকা হতে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।

ব্যাংকের গ্রাহকগণ প্রতিদিন লেনদেন করতে পারবেন সকাল ০৯:৩০ ঘটিকা হতে বিকাল ০২:৩০ ঘটিকা পর্যন্ত (রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত)

জোহরের নামাজের জন্য ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

বিঃ দ্রঃ– দেশের সকল ব্যাংকের শাখা শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসাবে বন্ধ থাকে। এছাড়া ব্যাংকের নির্ধারিত ছুটির দিনে ব্যাংকের অফিস সহ সকল প্রকার লেনদেন বন্ধ থাকে।

তবে সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথ সমূহ সার্বক্ষণিক চালু থাকবে বলে জানা গেছে।

২০২৬ সালের ব্যাংকের লেনদেনের সময়সূচি বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

নামাজের সময়সূচি ২০২৬ (সেহরি-ইফতার ক্যালেন্ডার)

তথ্যসূত্র-

বাংলাদেশ বাংক

শেয়ার করুন:
শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
One Comment
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।