নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের এমপিও আবেদন করবেন যেভাবে

২০২২ সালের নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) এমপিও কোড প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এখন শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য এমপিও আবেদন করতে হবে। এসব প্রতিষ্ঠানের এমপিও আবেদন করার নিয়ম জানুন।

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের এমপিও কোড প্রদান, এমপিও আবেদন করার নিয়ম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধিন ২০৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে নতুন এমপিওভুক্তি ও এমপিও স্তর পরিবর্তন করা হয়েছে।

৮ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোড প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে, স্কুল, কলেজ ও স্কুল এ্যান্ড কলেজ। সব মিলিয়ে ২০৫১ টি স্কুল-কলেজের নতুন কোড প্রদান ও এমপিও স্তর পরিবর্তন করা হয়েছে।

নতুন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কাগজ-পত্র যাচাই-বাছাই করে অনলাইনে এমপিও আবেদন করতে বলা হয়েছে।

এমপিও কোড প্রদান ও এমপিও আবেদন করার নির্দেশনার নোটিশ থেকে এ বিষয়ে বিস্তারিত জানুন।

নতুন এমপিও আবেদন করার নোটিশ

নতুন এমপিও কোড পাওয়া স্কুল-কলেজের তালিকা

নতুন যে সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও কোড পেয়েছে তার চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০৫১টি নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের এমপিও কোড ও এমপিও স্তর পরিবর্তন করা হয়েছে।

  • নতুন কোড পাওয়া নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের তালিকা দেখুন এখান থেকে

স্কুলের এমপিও আবেদনের প্রেরণের নিয়ম

মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের শিক্ষক-কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্রসহ প্রতিষ্ঠানের সকল কাগজপত্র উপজেলা কমিটি সরজমিনে যাচাই-বাছাই করবে।

এরপর যাচাই-বাছাই শেষে উপজেলা কমিটি এমপিওভুক্তির যোগ্য ও অযোগ্য উল্লেখপূর্বক মন্তব্যসহ একটি প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করবে।

প্রতিষ্ঠান প্রধান উক্ত প্রত্যয়ন পত্রসহ যোগ্য শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করবেন।

জেলা/অঞ্চল পর্যায়ের কমিটি অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে মন্তব্য ও সুপারিশসহ সংশ্লিষ্ট অঞ্চলের উপপরিচালক বরাবর প্রেরণ করবে।

অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ উপপরিচালকের কার্য্যালয় বিধি মোতাবেক নিস্পত্তি করবে।

আরে জানুন:

এমপিও নীতিমালা ২০২১: স্কুল-কলেজ এমপিও নীতিমালা (সংশোধিত)

কলেজের নতুন এমপিও আবেদন করবেন যেভাবে

নতুন এমপিওভুক্ত কলেজের শিক্ষক-কর্মচারীরদের নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্রসহ প্রতিষ্ঠানের সকল কাগজপত্র জেলা কমিটি সরজমিনে যাচাই-বাছাই করবে।

উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ ও এমপিও স্তর পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি স্তরের শিক্ষক-কর্মচারীদের তথ্য যাচাই শেষে এমপিওভুক্তির যোগ্য ও অযোগ্য উল্লেখপূর্বক মন্তব্যসহ একটি প্রত্যয়ন পত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করবে।

প্রতিষ্ঠান প্রধান উক্ত প্রত্যয়ন পত্রসহ যোগ্য শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করবেন।

অঞ্চল পর্যায়ের কমিটি অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে মন্তব্য/সুপারিশসহ সংশ্লিষ্ট অঞ্চলের পরিচালক বরাবর প্রেরণ করবে।

অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ পরিচালকের কার্য্যালয় বিধি মোতাবেক নিস্পত্তি করবে।

২০২২ সালের নতুন কোড পাওয়া এমপিওভুক্ত স্কুল-কলেজের এমপিও আবেদন করার নিয়ম জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো জানুন:

Online MPO Application: শিক্ষক এমপিও আবেদন করার নিয়ম

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

Educator Desks

লিখেছেন: Educator Desks

Educator Desks Publish Education, Admission and Result News in BD. Such as BD Education Board Result, University Admission And Result, Teacher MPO Notice and More.

সম্পর্কিত শিক্ষা সংবাদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।