বাংলাদেশ পুলিশে পুলিশ কনস্টেবল নিয়োগ সার্কুলার ২০২৬ প্রকাশ করা হয়েছে। যোগ্যতা এসএসসি পাস। আবেদন করা যাবে ৫ থাকে ৩১ মার্চ পর্যন্ত। আবেদন ফি ৪৫/= টাকা।
পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ সার্কুলার ২০২৬ (আবেদনের যোগ্যতা)
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। পুলিশের এই নিয়োগের কনস্টেবল পদে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। নিয়োগ সার্কুলারে শিক্ষাগত ও শারিরিক যোগ্যতার সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশের কনস্টেবল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। ৫ মার্চ সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ৩১ মার্চ ২০২৬ খ্রি. তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
অনলাইন আবেদন ফি হিসাবে ৪৫/= টাকা প্রি-পেইড টেলিটক মোবাইল ফোন থেকে পরিশোধ করতে হবে।
অনলাইন আবেদনের ঠিকানা: http://police.teletalk.com.bd/home.php
পুলিশ কনস্টেবল পদের যোগ্যতা (নারী ও পুরুষ)
পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিত অবস্থা হতে হবে অবিবাহিত। তবে তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা হওয়া চলবে না।
নারী ও পুরুষ উভয় প্রার্থীদের এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে কমপক্ষে জিপিএ ২.৫ বা সমমান ফলাফল থাকতে হবে।
১৮ হতে ২০ বছর বয়সের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পরবেন। যে সকল প্রার্থীর বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে বলে নিয়োগ সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।
পুলিশ কনস্টেবল পদের শারিরিক যোগ্যতা (নারী ও পুরুষ)
পুলিশ কনস্টেবল নিয়োগ সার্কুলারে নারী ও পুরুষ প্রার্থীদের পৃথক শারিরিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। নিম্নের অনুচ্ছেদে দেখুন।
পুরুষ প্রার্থীদের শারিরিক যোগ্যতা
পুরুষ মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
পুরুষ মেধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চিঃ হতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।
নারী প্রার্থীদের শারিরিক যোগ্যতা
নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।
নিয়োগ যোগ্যতা সহ আবেদনের নিয়মের বিস্তারিত তথ্য জানুন, নিচের অনুচ্ছেদে যুক্ত নিয়োগ সার্কুলার থেকে।
ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সার্কুলার ২০২৬ PDF
২০২৬ সালের বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়। ২৬ ফেব্রুয়ারি তারিখে https://www.police.gov.bd ওয়েবসাইটে নিয়োগ সার্কুলারের পিডিএফ (PDF) কপি প্রকাশ করা হয়। নিচের অনুচ্ছেদে নিয়োগ সার্কুলারের কপি যুক্ত করা হলো।

২০২৬ সালের পুলিশ কনস্টেবল পদের নিয়োগ সার্কুলার সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখুন।
তথ্যটি সবাইজে কানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো জানুন:
এনটিআরসিএ এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
তথ্যসূত্র-




