EFT MPO Notice December 2025: এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজের বিল সাবমিট করা তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৩ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে বিল সাবমিট করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
EFT MPO December 2025: এমপিওভুক্ত স্কুল কলেজ বিল সাবমিট তারিখ
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর-২০২৫ মাসের এমপিও এর অর্থ প্রাপ্তিতে EFT বিল সাবমিট করার তারিখ প্রকাশ করা হয়েছে। স্কুল কলেজের ডিসেম্বর মাসের বিল সাবমিট করতে হবে ২৩ থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখের মধ্যে।
২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ইএফটি বিল সাবমিটের নোটিশ প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানগণ প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগ-ইন করে Bill Submit করতে পারবেন।
ডিসেম্বরের এমপিও বিল সাবমিটের বিষয়ে সতর্কতা
স্কুল কলেজের ডিসেম্বর মাসের বেতনভাতা প্রাপ্তিতে প্রতিষ্ঠান প্রধানদের কিছু বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। নিচের নির্দেশনাবলী মানতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে
বিধিমোতাবেক তাঁর প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন।
এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধিমোতাবেক কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন/বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান Bill Submit অপশনে তা উল্লেখ করবেন।
শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ EFT-তে প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।
উল্লেখ্য, শুধুমাত্র আইবাসে যাচাই এর মাধ্যমে প্রাপ্ত Valid জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য ভুল আছে তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই এ Valid হওয়া সাপেক্ষে পরববর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।

আরো দেখুন:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২৫ (MPO Nitimala)

