২০২৫ সালের দাখিল ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি রেজাল্ট ২৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। মাদ্রাসার অষ্টম শ্রেণির বৃত্তি রেজাল্ট দেখার নিয়ম জানুন।
২০২৫ সালের মাদ্রাসার দাখিল ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি রেজাল্ট দেখার নিয়ম
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিত, দাখিল ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইট থেকে অনলাইনে বৃত্তির রেজাল্ট দেখতে পারবেন।
শিক্ষামন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে বোর্ডের ওয়েবসাইটে বৃত্তি রেজাল্টের পিডিএফ কপি আপলোড করা হবে। শিক্ষার্থী-অভিভাবকরা প্রকাশিত রেজাল্টের পিডিএফ কপি থেকে রেজাল্ট দেখে নিতে পারবেন। এছাড়া ওয়েবসাইট থেকে রেজাল্টের পিডিএফ কপি ডাউনলোড করে, রোল ও রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে রেজাল্ট জানতে পারবেন।
যেভাবে ডাউনলোড করা যাবে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি রেজাল্ট
মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রকাশিত অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার রেজাল্টের পিডিএফ কপি ডাউনলোড করতে বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে।
মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা: https://bmeb.gov.bd
উপরের ঠিকানাটি ব্রাউজ করে বোর্ডের হোমপেজে যান। এরপর হোমপেজের প্রথমেই নোটিশ বোর্ডে চোখ রাখুন। এখানে বোর্ডের সকল নোটিশ প্রকাশ করা হয়।
জুনিয়র দাখিল বৃত্তি রেজাল্ট প্রকাশিত হলে, এখানে রেজাল্টের পিডিএফ কপি শিরোনাম ও লিংক দেখা যাবে। কেউ চাইলে রেজাল্টের এই পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন।
২০২৫ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি রেজাল্ট ২০২৫: ফলাফল দেখার নিয়ম




