৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি রেজাল্ট ২০২৫: ফলাফল দেখার নিয়ম

২০২৫ সালের ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে প্রকাশ করা হবে। শিক্ষার্থীর নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে বৃত্তির রেজাল্ট দেখা যাবে।

৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি রেজাল্ট ২০২৫: ফলাফল দেখার নিয়ম

২০২৫ সালের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২৫ ফেব্রুয়ারি দুপুর ১টায় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে রেজাল্ট প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রেজাল্ট প্রকাশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।শিক্ষামন্ত্রীর রেজাল্ট অনুষ্ঠান উদ্বোধনের পর থেকে, অনলাইনে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবেন। শিক্ষার্থীদের নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রেজাল্টের পিডিএফ কপি পাওয়া যাবে।

উল্লেখ্য যে, দীর্ঘ দিন বন্ধ থাকার পর নতুন আঙ্গিকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

অষ্টম শ্রেণির বৃত্তির সংখ্যা ও কোটা বন্টন

২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সারা দেশে মোট ৪৬,২০০ জন শিক্ষার্থীকে সরকারি এই বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধা ও সাধারণ বৃত্তি নামে দুই ধরণের বৃত্তি পাবে।

ট্যালেন্টপুল (মেধা) বৃত্তি: মেধা তালিকায় শীর্ষে থাকা ১৪,৭০০ জন শিক্ষার্থী এই ক্যাটাগরিতে বৃত্তি পাবে।

সাধারণ বৃত্তি: উপজেলা ও এলাকা ভিত্তিক কোটা অনুযায়ী মোট ৩১,৫০০ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে।

শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী, মেধা ও সাধারণ—উভয় কোটার ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

২০২৫ সালের শিক্ষা বোর্ড ভিত্তিক বৃত্তির পূর্ণাঙ্গ তালিকা

নিচের টেবিলে প্রতিটি শিক্ষা বোর্ডের জন্য বরাদ্দকৃত ২০২৫ সালের ৮ম শ্রেণির মেধা ও সাধারণ বৃত্তির সংখ্যা বিস্তারিতভাবে দেওয়া হলো:

শিক্ষা বোর্ডট্যালেন্টপুল বৃত্তিসাধারণ বৃত্তি

মোট বৃত্তি

ঢাকা বোর্ড৩,৬৩৫৭,৭৯০১১,৪২৫
রাজশাহী বোর্ড১,৯২৬৪,১২৮৬,০৫৪
দিনাজপুর বোর্ড১,৮০২৩,৮৬১৫,৬৬৩
কুমিল্লা বোর্ড১,৬৭৭৩,৫৯৩৫,২৭০
যশোর বোর্ড১,৬৬২৩,৫৬১৫,২২৩
চট্টগ্রাম বোর্ড১,২১০২,৫৯৩৩,৮০৩
ময়মনসিংহ বোর্ড৯৬৭২,০৭৩৩,০৪০
সিলেট বোর্ড৯৪৮২,০৩০২,৯৭৮
বরিশাল বোর্ড৮৭৩১,৮৭১২,৭৪৪
সর্বমোট১৪,৭০০৩১,৫০০৪৬,২০০

৮ম শ্রেণির বৃত্তিতে যে পরিমান অর্থ ও সুযোগ সুবিধা পাবেন

৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী দুই বছর (অর্থাৎ ৯ম ও ১০ম শ্রেণি) এই বিশেষ আর্থিক সুবিধা ভোগ করবেন। বৃত্তির ক্যাটাগরি অনুযায়ী টাকার পরিমাণ নিচে দেওয়া হলো:

ট্যালেন্টপুল বৃত্তি: মাসিক ৪৫০ টাকা হারে বেতন এবং বছরে এককালীন ৫৬০ টাকা বই কেনা বাবদ অনুদান।

সাধারণ বৃত্তি: মাসিক ৩০০ টাকা হারে বেতন এবং বছরে এককালীন ৩৫০ টাকা অনুদান।

জুনিয়র বৃত্তির রেজাল্ট দেখার নিয়ম

জুনিয়র ৮ম শ্রেণির বৃত্তির ফলাফল প্রকাশের পরে বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। শিক্ষার্থীরা তাদের নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সরাসরি পিডিএফ (PDF) তালিকা ডাউনলোড করে রেজাল্ট দেখতে পারবেন।

নিচে বাংলাদেশের সকল বোর্ডের ওয়েব অ্যাড্রেস দেওয়া হলো:

  • ঢাকা শিক্ষা বোর্ড: dhakaeducationboard.gov.bd
  • রাজশাহী শিক্ষা বোর্ড: rajshahiboard.gov.bd
  • কুমিল্লা শিক্ষা বোর্ড: comillaboard.gov.bd
  • যশোর শিক্ষা বোর্ড: jessoreboard.gov.bd
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড: web.bise-ctg.gov.bd
  • বরিশাল শিক্ষা বোর্ড: barisalboard.gov.bd
  • সিলেট শিক্ষা বোর্ড: sylhetboard.gov.bd
  • দিনাজপুর শিক্ষা বোর্ড: dinajpureducationboard.gov.bd
  • ময়মনসিংহ শিক্ষা বোর্ড: mymensingheducationboard.gov.bd
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড: bmeb.gov.bd
  • কারিগরি শিক্ষা বোর্ড: bteb.gov.bd

২০২৫ সালের ৮ম শ্রেণির বৃত্তি রেজাল্ট দেখতে সমস্যা হলে লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

শিক্ষা সংবাদ ডেস্ক

শিক্ষা সংবাদ সম্পাদনা ডেস্ক থেকে প্রকাশিত হয় বাংলাদেশের বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ফলাফল, এমপিও নোটিশসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল সংবাদ। নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য।

সম্পর্কিত শিক্ষা সংবাদ
মন্তব্য করুন